ঢাকা ১১:০২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ

সরিষাবাড়ীতে মায়ের উপর অভিমান করে মেয়ের আত্মহত্যা

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মায়ের উপর অভিযান করে নিশি আক্তার (৯) নামে এক শিশু ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ২৯ আগস্ট সকালে উপজেলার আওনা ইউনিয়নের স্থল গ্রামে এ ঘটনা ঘটে। সে বাদল প্রি ক্যাডেট কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সুত্র জানায়, স্থল গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে নিশি আক্তারকে ২৯ আগস্ট সকালে পরিবারের লোকজন বিদ্যালয়ে যেতে বলেন। বিদ্যালয়ে যেতে না চাইলে তার মা আঙ্গুরী বেগম শিশুটিকে বকা দেন। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বাড়ির গোসলখানার চালের সাথে শিশুর গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলানো লাশ দেখতে পায়। পরে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে নিহত শিশুর মামা সাদ্দাম হোসেন জানান, শিশুটি কিছুটা মানসিক রোগে আক্রান্ত ছিল। তাকে স্কুলে যাওয়ার কথা বললে রেগে আত্মহত্যা করে।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জোয়াহের হোসেন খান জানান, শিশুটি অতিরিক্ত রাগি ছিল। মায়ের উপর রাগ করেই আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার লাশ উদ্ধার করে সুরতহাল করা রিপোর্ট করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

সরিষাবাড়ীতে মায়ের উপর অভিমান করে মেয়ের আত্মহত্যা

আপডেট সময় ০৬:১৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অগাস্ট ২০১৮