ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

সরিষাবাড়ীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা নাজমুল হক। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৮ থেকে ২৪ জুলাই শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা মৎস্য দপ্তর সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করে। ১৮ জুলাই দুপুরে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হক সংবাদ সম্মেলনে বলেন, সারা বাংলাদেশের ন্যায় সরিষাবাড়ী প্রশাসন ও মৎস্য অধিদপ্তর নানামুখী কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ১৯ জুলাই, বর্ণাঢ্য শোভাযাত্রা, পোনা অবমুক্তি, আলোচনা অনুষ্ঠান, উপজেলার বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমাণ অভিযান, মাছের উৎপাদনের উপর অবহিতকরণ, মূল্যায়ন ও পুরস্কার বিতরণ।

তিনি আরও বলেন, মাছ উৎপাদনে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ চতুর্থ অবস্থায় রয়েছে। আর মাছ রপ্তানিতেও আমরা দ্বিতীয়। মানব দেহের পুষ্টি ও আমিষ মেটানোর চাহিদা মাছ দিয়েই বেশি হয়। উপজেলাতে মাছের চাহিদা রয়েছে ৩ হাজার ৬৯০ মেট্রিক টন। আর আমরা দিতে পারছি ২ হাজার ৮৪৩ মেট্রিক টন। দিন দিন ঘনবসতির কারণে জমির পরিমাণ কমে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের কারণেও উৎপাদনের নানামুখী সমস্যায় পড়তে হয়। কার্যালয়গুলোতে যে হারে জনবল দরকার সেটাও আমাদের নেই। তবে বর্তমান সরকার উন্নত প্রযুক্তির মাধ্যামে গবেষণা করে মাছের উৎপাদন বৃদ্ধি করার নিরলস কাজ করে যাচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের অফিস সহকারী মোহাম্মদ হাফিজুর রহমান, ক্ষেত্র সহকারী সুরুজ্জামান, নায়েব আলী, প্রকল্প ক্ষেত্র সহকারী এরশাদ মিয়া, ইউসূফ আলী প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৫:০০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮