ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময়, আর্থিক সহায়তা প্রদান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বাংলাদেশে ঠাঁই নেই : মোস্তাফিজুর রহমান বাবুল সরিষাবাড়ীতে পূজা মন্ডপে অসুস্থ হয়ে মন্দির কমিটির নেতার মৃত্যু নকলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও আর্থিক সহায়তা দিলেন এমপি ফাহিম চৌধুরী নির্বাচনের এক সপ্তাহ আগে ট্রাম্পের সমর্থন পেয়ে উচ্ছ্বসিত নেতানিয়াহু সেলফি দেখে ক্যানসারে বেঁচে থাকার পূর্বাভাস দেবে এআই টুল ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি আছে: রুবিও মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানদের দুর্গে প্রচারে ট্রাম্প বাণিজ্য কূটনীতির লক্ষ্য নিয়ে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

সেলফি দেখে ক্যানসারে বেঁচে থাকার পূর্বাভাস দেবে এআই টুল

জামালপুর : মুখের ছবি দেখে ক্যানসারে আক্রান্ত রোগীর বেঁচে থাকার পূর্বাভাস দেবে এআই টুল। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) টুল তৈরি করেছেন। যেটি ক্যানসারে আক্রান্ত রোগীর মুখের ছবি দেখে বেঁচে থাকার সম্ভাবনার পূর্বাভাস দিতে সক্ষম। টুলটি তৈরি করেছেন ম্যাসাচুসেটসের অলাভজনক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ম্যাস জেনারেল ব্রিঘামের বিশেষজ্ঞরা। এর মাধ্যমে রোগীর জৈবিক বয়স অনুমান করা হয়।

জৈবিক বয়স বলতে ব্যক্তির জন্মগত সংখ্যা নয়, বরং তিনি দেখতে কতটা বয়স্ক সেটিকে বোঝায়। এআই টুল মুখের ছবিতে বয়সের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বৈশিষ্ট্য বিশ্লেষণ করে জৈবিক বয়সের ধারণা দিতে পারে। বিভিন্ন জাতিগোষ্ঠী ও বয়সের প্রায় চার কোটি মানুষের মুখের ছবি ব্যবহার করে এআই মডেলটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গবেষকদের মতে, সাধারণ একটি ছবি বিশ্লেষণ করে রোগীর স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

গবেষণার বিস্তারিত ফলাফল প্রকাশ হয়েছে ‘ল্যানসেট ডিজিটাল হেলথ’ সাময়িকীতে। গবেষকরা এই প্রযুক্তি ব্যবহার করে দুটি পরিপূরক এআই টুল তৈরি করেছেন। এগুলো হলো ‘এফএএইচআর-ফেসএজ’ ও ‘এফএএইচআর-ফেসসারভাইভাল’। প্রথম টুলটি মুখের ছবি বিশ্লেষণ করে রোগীর জৈবিক বয়স অনুমানের পর ক্যানসারে বেঁচে থাকার সম্ভাবনা মূল্যায়ন করে। দ্বিতীয় টুলটি জৈবিক বয়সের হিসাবের উপর নির্ভর না করে সরাসরি মুখের ছবি দেখে বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে পূর্বাভাস দেয়।

দুটি টুল একই এআই মডেল থেকে তৈরি হলেও রোগীর স্বাস্থ্য সম্পর্কে ভিন্ন ধরনের তথ্য দেয়। গবেষণায় দেখা গেছে, বয়স ও বেঁচে থাকার সম্ভাবনা অনুমানের ক্ষেত্রে টুল দুটি মুখের আলাদা আলাদা অংশের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। ‘এফএএইচআর-ফেসএজ’ নাকের দুই পাশ থেকে মুখের কোণ পর্যন্ত বিস্তৃত ভাঁজ, চোখের উপরে কপালের অংশ এবং কপালের দুই পাশ বিশ্লেষণ করে। অন্যদিকে, ‘এফএএইচআর-ফেসসারভাইভাল’ চোখের নিচের অংশ ও নাকের উপরের বৈশিষ্ট্য মূল্যায়ন করে।

গবেষণাটির জ্যেষ্ঠ সহ-লেখক হুগো আর্টস বলেন, এফএএইচআর-ফেসসারভাইভাল মুখমণ্ডলভিত্তিক স্বাস্থ্য বিশ্লেষণে নতুন অগ্রগতি এনেছে। তার জানা মতে, এটিই প্রথম এআই মডেল যেটি সাধারণ ছবি দেখে ক্যানসারে বেঁচে থাকার পূর্বাভাস দিতে সক্ষম। সূত্র : সমকাল

জনপ্রিয় সংবাদ

নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময়, আর্থিক সহায়তা প্রদান

সেলফি দেখে ক্যানসারে বেঁচে থাকার পূর্বাভাস দেবে এআই টুল

আপডেট সময় ০৭:৩৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬