ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব জামালপুরে দুর্গাপূজা উদযাপনে সিআইডির তৎপরতা বকশীগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দুর্গাপূজা : প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ও অনুদান বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান বাবুল

মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল

মাদারগঞ্জ : পূজা মণ্ডপ পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সাথে কুশল বিনিময় করেন  সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। ছবি : বাংলারচিঠিডটকম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

১৮ অক্টোবর, রবিবার রাতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ও আদারভিটা ইউনিয়নের পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজা উদযাপন কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার রয়েছে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান- সবাই এই দেশের নাগরিক। রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের মধ্য দিয়ে আমরা একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই। দেশের উন্নয়ন, অগ্রগতি ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মাদারগঞ্জ : পূজা মণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি বলেন, মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। এজন্য স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, বিএনপির নেতৃবৃন্দ ও পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে হবে।

এ সময় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, আদারভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিলিটারি, সিধুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিএসসিসহ স্থানীয় নেতা-কর্মীরা।

জনপ্রিয় সংবাদ

প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু

মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল

আপডেট সময় ০৪:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬