ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর : বক্তব্য রাখেন বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির সাবেক চেয়ারপারন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া’র উদ্যােগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট, শনিবার রাতে হাসপাতাল গেইট ঔষধ মার্কেটে ফিরোজ মিয়ার ব্যক্তিগত দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানোর আয়োজন করা হয়।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া বলেন, স্বৈরাচার শেখ হাসিনা আমাদের দেশনেত্রী গণতন্ত্রের মা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পত্নী বেগম খালেদা জিয়াকে দেশছাড়া করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ উনাকেই দেশে রেখেছেন। স্বৈরাচার শেখ হাসিনা যখন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দিতে চেয়েছিলেন তখন তিনি বলেছিলেন আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না। মরতে যদি হয় এই দেশেই মরবো, আর বাঁচতে হলেও আমি এই দেশেতেই বাঁচব। তার দোয়া আল্লাহ কবুল করেছিলেন এবং তিনি এই দেশেই মারা গিয়েছেন।

তিনি বলেন, আজকে আমরা দেখতে পাচ্ছি পাঁচ মাসের নির্বাচিত সরকারের বিরুদ্ধে জামাত-শিবির ও এনসিপি’র নেতা-কর্মীরা নানা ধরনের ষড়যন্ত্র করছে। নির্বাচিত এমপি-মন্ত্রীদের নিয়ে নানা সমালোচনা করছে। আজকে এই অনুষ্ঠান থেকে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। সেই সাথে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

জামালপুর শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা একরামুল হক, বিএনপিনেতা মোতালেব হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ময়েন শেখ, মিজানুর রহমান স্বপন, শহিদুল ইসলাম, জেলা যুবদলের বর্তমান আহবায়ক কমিটির সদস্য মোস্তফা, শহর যুবদলের যুগ্ম-আহবায়ক রেজাউল করিম নিলু, আলতার হোসেন মন্ডল, জেলা যুবদলের সাবেক সদস্য আব্দুল জব্বার, ফিরোজ, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য রেজাউল, নুরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুসলিমাবাদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কাশেম।

আলোচনা ও দোয়া মাহফিলে জেলা বিএনপিসহ জেলা ও শহর যুবদলের নেতা-কর্মীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬