ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় দফা দাবিতে জামালপুর মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

জামালপুর : ছয় দফা দাবিতে জামালপুর মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

ন্যায়সঙ্গত ছয় দফা বাস্তবায়নের দাবিতে ৭ জুন, রবিবার ছয় দফা দাবিতে জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ঘন্টাব্যপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভবন নির্মাণসহ চিকিৎসাসেবা কার্যক্রম চালু করার জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

বেলা ১১টায় জামালপুর মেডিকেল কলেজের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেন, চতুর্থবর্ষের ছাত্র রাকিব হাসান আরিফ প্রমুখ। অতিথি বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা রোগীকল্যাণ ও সুরক্ষা কমিটির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর সেলিম।

আরাফাত ইসলাম যুক্তিসংগত দাবিগুলো উল্লেখ করে বলেন, আমাদের বিবৃতি অনুযায়ী দেশের স্বাস্থ্য ব্যবস্থার অত্যন্ত জরুরি ও সেবার মূল চালিকাশক্তি হওয়া সত্ত্বেও বাংলাদেশের সর্বস্তরের চিকিৎসক সমাজ আজ চরম বৈষম্য, অবহেলা আর নিরাপত্তাহীনতার মুখোমুখি হচ্ছে। চিকিৎসকদের মেধা, শ্রম আর আত্মত্যাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত চাপিয়ে দেওয়া হচ্ছে বৈষম্যমূলক সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এই পরিস্থিতিতে নিজেদের পেশাগত মর্যাদা রক্ষা, ন্যায্য অধিকার আদায় এবং দেশের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজ আমরা রাজপথে নামতে বাধ্য হচ্ছি। জনস্বার্থ ও চিকিৎসকদের যৌক্তিক অধিকারের স্বপক্ষে আমাদের সুনির্দিষ্ট ৬ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের লক্ষ্যে আমরা পথে নেমেছি। একই সাথে তিনি জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভবন নির্মাণ ও চালু করার দাবি জানান।

রাকিব হাসান আরিফ ছয় দফা দাবি পাঠ করেন। এতে বলা হয়েছে – এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক ১৯ মে ২০২৬ ইং তারিখে গৃহীত হাতাস সিদ্ধান্তসমূহ, স্মারক নং (৫৯.০০.০০০০.১৪০.১৬.১০.২৫.৩৩৬) টি ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি করতে হবে। বিসিএস স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করতে হবে। স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন করতে হবে এবং এর আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে।

সুনির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় ইন্টার্ন ডাক্তারদের বেতন ৩০ হাজার টাকা, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন ৫০ হাজার টাকায় উন্নীত করতে হবে। বেসরকারি ডাক্তারদের সুনির্দিষ্ট বেতনকাঠামো প্রণয়ন করতে হবে (প্রস্তাবিত পে স্কেলের অনুরূপ কাঠামো মেনে)। বিএমডিসি ২০২৫ অধ্যাদেশের খসড়া আইন রূপান্তর করে এই আইন অনুযায়ী বিএমডিসি বহির্ভূত সকল অবৈধ ডাক্তার পরিচয়দানকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিসিএস এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি পরীক্ষায় ভর্তি ফি এক হাজার টাকার বেশি করা যাবে না।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে দাবিসমূহ মেনে নেয়ার উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় চিকিৎসকগণ কঠোরতর কর্মসূচির উদ্যোগ গ্রহণ করতে বাধ্য হবেন।

সাংবাদিক জাহাঙ্গীর সেলিম ছয় দফার প্রতি সমর্থন জানিয়ে বলেন, আমাদের সন্তানেরা পড়ালেখা শেষ করে কর্মক্ষেত্রে যাতে পূর্ণ মর্যাদা ও সম্মান নিয়ে চাকরি করতে পারেন সরকারকে তা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে জামালপুর মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ছয় দফা দাবিতে জামালপুর মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় ১০:৪৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬