ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

সৌদী আরবে বিদ্যুৎস্পৃষ্টে সরিষাবাড়ীর যুবকের মৃত্যু

সরিষাবাড়ী : সৌদিআরবে বিদ্যুৎস্পৃষ্টে নিহত শামীম হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

সৌদিআরবে বিদ্যুৎস্পৃষ্টে শামীম হোসেন (৩২) নামে প্রবাসী বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৪ মে, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে সৌদিআরবের দামাম শহরের একটি বাসায় ছাদে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের আব্দুল ছালাম নৈশপ্রহরীর বড় ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শামীম হোসেন দুই সন্তানের বাবা। স্ত্রী-সন্তান নিয়ে তিনি পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। জীবিকার তাগিদে ২০২৪ সালে তিনি সৌদিআরবে যান।

এরপর থেকে তিনি একটি তেলের পাম্পে কাজ শুরু করেন। ৪ জুন সৌদি সময় ৫টার দিকে শুকনো কাপড় তুলতে বাসার ছাদে যান। এ সময় বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে পরে ঘটনাস্থলেই মারা যান। পরে সংবাদ পেয়ে সৌদি পুলিশ লাশ উদ্ধার করেন। বর্তমানে তার লাশ সৌদিআরবে একটি হাসপাতালের মর্গে রয়েছে। মরদেহ দেশে আনার বিষয়টি প্রক্রিয়াধীন।

নিহতের মা জরিনা বেগম বলেন, ছেলের এমন মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। আল্লাহতালা ছেলেটাকে আমার কাছ থেকে নিয়ে গেলো। এখন ছেলেটির লাশ কবে দেশে আসবে সেটাও বলতে পারছি না। আমার ছেলেকে দেশে আইনা দেন।

নিহতের বাবা আব্দুস ছালাম কান্না জড়িত কন্ঠে বলেন, ধার-কর্জ করে পরিবারের সুখের জন্য ছেলেকে সৌদিতে পাঠােই। ভালয় ভালয় চলছিল। ধার-দেনা এখনও পরিশোধ করতে পারি নাই। হঠাৎ ছেলের মৃত্যুর খবর পেয়ে দিশেহারা হয়ে গেছি। ছেলের মরদেহ দেশে আনতে ও পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানাচ্ছি।

সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন মোস্তফা জানান, সৌদিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন নামে এক যুবক মারা গেছে। একটু সুখের আশায় ধার-দেনা করে তার বাবা-মা শামীমকে বিদেশে পাঠান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা এ প্রতিবেদককে বলেন,  বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। পরিবারটিকে সরকারি আর্থিক সহায়তাও করা হবে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সৌদী আরবে বিদ্যুৎস্পৃষ্টে সরিষাবাড়ীর যুবকের মৃত্যু

আপডেট সময় ১০:৪৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬