ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী

নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

জামালপুর : শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন বিএনপিনেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন বিএনপির উদ্যােগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে, শনিবার রাতে নরুন্দি স্কুল এন্ড কলেজ হল রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. এমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা কাজী মসিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা কাজী মসিউর রহমান বলেন, ১৯৭১ সালে অস্ত্র নিয়ে স্ব-শরীরে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন। এ দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম মৃত্যুবার্ষিকী। জিয়াউর রহমান যে কলকারখানাগুলো স্থাপন করেছেন তার উপর আজ দেশ দাঁড়িয়ে আছে। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকেও এদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেনি।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া গৃহিণী থেকে, জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে এসে বিএনপির হাল ধরে তিনবারের সফল প্রধানমন্ত্রী হয়েছেন এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। এই দুজন ব্যক্তির জনপ্রিয়তা প্রমাণ করে তাদের মৃত্যুর পরে জানাযায়। আরও তো অনেক নেতা এ দেশ শাসন করেছেন। তাদের মৃত্যুর পরে জানাযা আর জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তাদের জানাযাই প্রমাণ করে তারা কতটা জনপ্রিয় ছিলেন এই বাংলাদেশে।

তিনি বলেন, আজকে তাদের সন্তান, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় আছেন। তারেক রহমান ক্ষমতায় আসার পরেই যে সমস্ত উদ্যােগ তিনি হাতে নিয়েছেন। তা হল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল-খনন ও ইমামদের ভাতা ইত্যাদি কর্যক্রম চালু করা।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুফিয়ান কবীর শিপনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জিল্লুর রহমান তরফদার, ঢাকা বুয়েট শাখা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান সিদ্দিকী মিঠুল, নরুন্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তারা মিয়া ভুট্টু, নরুন্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম হিরা, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. নূরউল্লাহ প্রমুখ।

আলোচনা সভা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা হামিদুর রহমান।

আলোচনা ও দোয়া মাহফিলে নরুন্দি ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ১০:৪৪:২০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬