ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

সরিষাবাড়ী আসনে ১১ দলীয় জোট প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

সরিষাবাড়ী : নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আইনজীবী আব্দুল আওয়াল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী আইনজীবী আব্দুল আওয়াল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ৬ ফেব্রুয়ারি, শুক্রবার বিকালে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের বাসরী কমিউনিটি সেন্টারে দলীয় নেতা-কর্মী ও সাংবাদিকদের সামনে তিনি লিখিত ইশতেহার বা প্রতিশ্রুতি উপস্থাপনা করেন তিনি।

আইনজীবী আব্দুল আওয়াল নির্বাচনী ইশতেহার ঘোষণায় বলেন, ইশতেহারে সংসদীয় এলাকায় সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধে প্রতিটি ইউনিয়নে অভিযোগ বাক্স স্থাপন, এমপির পক্ষ থেকে ২৪ ঘণ্টা জরুরি হটলাইন চালু, প্রবাসী পরিবার সহায়তা ডেস্ক স্থাপন ও আধুনিক মানের জনবান্ধন পৌরসভা নিশ্চিত করতে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, এছাড়া ডিজিটাল দারিদ্র্যসূচক নির্ধারণ ও স্বয়ংক্রিয় ভাতা চালু, নামমাত্র মূল্যে জরুরি অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যসেবা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ মুক্ত ও যোগ্য লোকদের পরিচালনা পর্ষদে নিয়োগ, শিক্ষাব্যবস্থা সহজিকরণ ও ইউনিয়নপর্যায়ে শিক্ষাভাতা, যমুনা সার কারখানা সচল ও দুর্নীতিমুক্ত করণ, বন্ধ জুট মিল চালু, নদীশাসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, বন্ধ ট্রেন চালু ও রেলসেবা নিশ্চিত, চরাঞ্চলের জীবনমান উন্নয়ন, হাটবাজার ও ইটভাটা যুগোপযোগী ব্যবস্থাপনা এবং সড়ক সুরক্ষা বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
ইশতেহারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ‘নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার ৩১ দফা রূপরেখাও তুলে ধরা হয়।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইনজীবী আছিমুল ইসলামের পরিচালনায় ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মুফতি মোখলেছুর রহমান জমিরী, জেলা জামায়াতের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, উপজেলা জামায়াতের আমির প্রকৌশলী মাসুদ রানা দুলাল, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন, শূরা সদস্য অধ্যাপক শামীম হোসাইন সোহেল, খেলাফত মজলিসের আহ্বায়ক খোরশেদ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আখতারুজ্জামান সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছাবের হোসেন বিপুল প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নয়জন নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগদান করেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

সরিষাবাড়ী আসনে ১১ দলীয় জোট প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

আপডেট সময় ১০:৩৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬