ঢাকা ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জামালপুর : গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে জেন্ডার বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখেন বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

একশন এইড বাংলাদেশের সহযোগিতায় বেইস আয়োজিত গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার ভিত্তিক রীতিনীতির দায়িত্বশীল উপস্থাপন বিষয়ক দু’দিনব্যপী কর্মশালা জামালপুরে অনুষ্ঠিত হয়েছে।

১৯ ডিসেম্বর শুক্রবার অ্যাক্সিলারেটিং একশন টু এন্ড চাইল্ড ম্যারেজ প্রকল্প (ফেইজ ।।) এর আওতায় প্রশিক্ষণ উদ্বোধন করেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম। উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেইস এর উপ- পরিচালক (কর্মসূচি) কামরুল হাসান খন্দকার।

প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করছেন একশন এইড বাংলাদেশের উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটির সিনিয়র প্রোগ্রাম অফিসার জেড. এম মৌসুম ইসলাম এবং ফেলো নওসিন তাবাসসুম। কর্মশালায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ উপজেলার ৩১ জন সাংবাদিক অংশ নিয়েছেন। ২০ ডিসেম্বর, শনিবার প্রশিক্ষণ শেষ হবে।

কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে জেড. এম মৌসুম ইসলাম বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার ও প্রতিবন্ধকতাসমূহ- যার মধ্যে শিশুবিবাহ, নারী ও কন্যাশিশুকে অবমূল্যায়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত তাদের প্রভাব এবং সেগুলো মোকাবিলার উপায় সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

তিনি আরও বলেন, এছাড়া তথ্যভিত্তিক প্রতিবেদন ও সাংবাদিকতায় গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধি করা, সৃজনশীলভাবে উপস্থাপনের মাধ্যমে ইতিবাচক লিঙ্গভিত্তিক সামাজিক মানদণ্ড, দৃষ্টিভঙ্গি ও আচরণ প্রচারে গণমাধ্যমের শক্তিকে কাজে লাগানোই মূল উদ্দেশ্য। এই কর্মশালা থেকে ভবিষ্যৎে করণীয় বিষয়গুলো চিহ্নিত করা এবং ভবিষ্যতে ধারাবাহিক সহযোগিতার জন্য ফলো-আপ কার্যক্রম পরিকল্পনা করা হবে।

প্রশিক্ষণে সবাই সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণসূচির বিষয়গুলো ধারণায়নে ভূমিকা রাখছেন। কর্মশালায় মাল্টিমিডিয়া উপস্থাপন, দলীয় আলোচনা, প্রশ্নোত্তরসহ প্রশিক্ষণ কোর্স প্রাণবন্ত করতে লাগসই কৌশল অবলম্বন করা হয়।

প্রশিক্ষণে অন্যান্য অংশীদার হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫