ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

কৃষি কর্মকর্তার উপর হামলা : বকশীগঞ্জে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বকশীগঞ্জ : কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জ উপজেলায় মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোস্তাফিজ মেহেদীর উপর নিজ কার্যালয়ে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১১ নভেম্বর, মঙ্গলবার বেলা ১১টায় বকশীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে ওই মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা বেগম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আন্নিষা আফরিন, সমাজসেবা কর্মকর্তা কাকলী আক্তার, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, বিআরডিবি কর্মকর্তা কাজী সোয়াইব আজমী, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুর রহমান, সহকারী গণগ্রন্থাগারিক মোখলেছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোশারফ হোসেন, তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা তাসলিমা আক্তার সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্তব্যরত অবস্থায় একজন সরকারি কর্মকর্তার উপর এমন বর্বরোচিত হামলা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়। এটি রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো ও সেবামূলক কাজের উপর সরাসরি আঘাত। তাই হামলাকারীকে দ্রুত বিচারের মুখোমুখি করতে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

এর আগে ৪ নভেম্বর, মঙ্গলবার শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে কৃষি প্রণোদনা প্রদানের তালিকা নিয়ে বিরোধের জেরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলুর রহমান কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোস্তাফিজ মেহেদীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন। এ ঘটনার সিসিটিভির ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

কৃষি কর্মকর্তার উপর হামলা : বকশীগঞ্জে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

আপডেট সময় ০৯:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫