ঢাকা ১০:০০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

জামালপুরে ভেজা পাট মজুদকারীদের বিরুদ্ধে অভিযান

জামালপুর : অসাধু পাট ব্যবসায়ীদের গুদামে পাট অধিদপ্তরের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার এবং ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত পাট মজুদকারী পাট ব্যবসায়ীদের  বিরুদ্ধে অভিযান ও মোড়কীকরণ আইন-২০১০ এর বাস্তবায়নে জামালপুর জেলার বিভিন্ন উপজেলার হাট-বাজারে অভিযান পরিচালনা করেছে পাট অধিদপ্তর। ১৫ অক্টোবর, বুধবার সকালে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

গুদাম ও হাট বাজার পরিদর্শন ও বিশেষ অভিযান পরিচালনা করেন পাট অধিদপ্তরের উপ-পরিচালক (উপসচিব) রাশেদুল হাসান, ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক শিমু আক্তার, জামালপুরের মুখ্য পরিদর্শক মো. নুর আলম, পাট উন্নয়ন সহকারী মো. আব্দুল জলিল, পরিদর্শক (পাট) মো. আওরঙ্গজেব প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জামালপুর জেলার আওতাধীন সদর উপজেলার নান্দিনা বাজার, মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার, ইসলামপুর বাজার, দেওয়ানগঞ্জ বাজার, সানন্দবাড়ী বাজার, জালুরচর বাজার ও ব্যবসায়ীদের গুদাম পরিদর্শন করা হয়। অভিযানের সময় ছয় জন ভেজা পাট বিক্রেতা ও এক হাজার মণ পাট এক মাসের বেশি মজুদকারী ব্যবসায়ীকে লাইসেন্স করানোসহ অর্থ দন্ডে দন্ডিত করা হয়।

জামালপুরের মুখ্য পাট পরিদর্শক মো. নুর আলম এ প্রতিবেদককে বলেন, ১৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। পাটের মান বজায় রাখা, বাজার দর নিয়ন্ত্রণ ও অসাধু পাট ব্যবসায়ীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

জামালপুরে ভেজা পাট মজুদকারীদের বিরুদ্ধে অভিযান

আপডেট সময় ১১:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫