ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

দেওয়ানগঞ্জ : গ্রেপ্তার ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আইজুর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আইজুর হোসেনকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। ২৭ সেপ্টেম্বর, শনিবার দিবাগত মাঝরাতে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আইজুর হোসেন উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী সবুজপাড়া গ্রামের মৃত আজমেশ আলীর ছেলে।

জানা গেছে, ২০০৪ সালে আইজুর হোসেন একই গ্রামের ঝালু শেখের নাবালিকা কন্যাকে ধর্ষণ করে। ২০০৪ সালের ১৬ ফেব্রুয়ারি ঝালু শেখ বাদী হয়ে আইজুর হোসেনকে আসামি করে তার কন্যাকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর জামালপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর জেলা জজ মুহাম্মদ আব্দুর রহিম আইজুর হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করে রায় ঘোষণা করেন। গ্রেপ্তার আইজুর হোসেন এতদিন পলাতক ছিলেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, ধর্ষণের অভিযোগ সাজাপ্রাপ্ত আসামি আইজুর হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ ছিল। ২৮ সেপ্টেম্বর, রবিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১০:২৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫