ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বকশীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপিত

বকশীগঞ্জ : যুব দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‌জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। এবারের দিবসটির প্রতিপাদ্য হলো- প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি। ১২ আগস্ট, মঙ্গলবার দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা এবং যুব দিবস উপলক্ষে শপথ বাক্যপাঠ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, যুব উদ্যোক্তা শামীমা বেগম প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতীরা অংশ নেন। আলোচনা সভা শেষে দু’জন প্রশিক্ষিত যুবক-যুবতীকে তিন লাখ টাকার যুব ঋণের চেক দেওয়া হয়।

এর আগে যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার

বকশীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপিত

আপডেট সময় ০৯:৩৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫