ঢাকা ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

মাদারগঞ্জে যুবলীগ নেতা মানিক গ্রেপ্তার

মাদারগঞ্জ : গ্রেপ্তার যুবলীগনেতা মোর্শেদুর রহমান মানিক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপির কর্মসূচিতে হামলার মামলায় মোর্শেদুর রহমান মানিক (৩৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৪ আগস্ট, সোমবার রাতে উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।

৫ আগস্ট, মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ। তিনি বলেন, বিএনপির কর্মসূচিতে হামলার মামলায় যুবলীগ নেতা মানিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ ৫ আগস্ট তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২২ আগস্ট, সোমবার মাদারগঞ্জ পৌরসভার গাবেরগ্রাম বাজারে বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। ওই হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনার দুই বছর পর গত বছরের ২৩ সেপ্টেম্বর, সোমবার উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৮ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৮০-৯০ জনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

মাদারগঞ্জে যুবলীগ নেতা মানিক গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫