ঢাকা ১২:২২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

র‍্যাবের অভিযান : নালিতাবাড়ীতে ২৬০ বোতল ভারতীয় মদ জব্ধ

জামালপুর : জব্ধ করা ভারতীয় মদ ও র‌্যাবের সংবাদ সম্মেলন। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পশ্চিম চাঁদগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপসহ ২৬০ বোতল ভারতীয় মদ জব্ধ করেছে র‌্যাব-১৪। ১১ জুলাই, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এই অভিযান পরিচালনা করে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পে একটি আভিযানিক দল।

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পশ্চিম চাঁদগাঁও এলাকা থেকে একটি পিকআপে করে বিপুল পরিমাণ ভারতীয় বিদেশি মদ ঢাকায় নিয়ে যাচ্ছে এমন তথ্য পায় র‌্যাবের আভিযানিক দল। পরে সেই এলাকায় অভিযানে গেলে মাদক কারবারিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালকসহ অজ্ঞাতনামা মাদক কারবারিরা পিকআপ নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাবের টহল গাড়িটি পিকআপের পেছনে ৩০ মিনিট ধাওয়া করে।

পরে পশ্চিম চাঁদগাঁও গ্রামের কাঁচা রাস্তার মোফাজ্জাল হোসেনের দোকানের সামনে পিকআপটি রেখে কৌশলে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরবর্তীতে স্থানীয় জনগণের উপস্থিতিতে পিকআপে তল্লাশি করে ২৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার ও জব্দ করা হয়। এই মদের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ ৭২ হাজার টাকা।

সংবাদ সম্মেলনে জামালপুর র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডার এ টি এম আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় পলাতক মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জব্দ করা আলামত নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক মাদক কারবারিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

র‍্যাবের অভিযান : নালিতাবাড়ীতে ২৬০ বোতল ভারতীয় মদ জব্ধ

আপডেট সময় ১০:০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫