ঢাকা ০২:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

টোকিওতে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলেন জাইকার প্রেসিডেন্ট

জামালপুর : টোকিওতে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন জাইকার প্রেসিডেন্ট তানাকা আকিহিকো। ছবি : জাইকা

২৯ মে, বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) প্রেসিডেন্ট তানাকা আকিহিকো। জাইকার জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

সাক্ষাতের শুরুতেই তানাকা আকিহিকো বাংলাদেশের টেকসই ও সার্বিক প্রবৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে জাইকা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান। প্রধান উপদেষ্টা বাংলাদেশে জাইকার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (এমআইডিআই) এবং প্রতিবেশী দেশের সঙ্গে সংযোগ স্থাপনসহ শিল্পোন্নয়নে সহযোগিতার গুরুত্বের পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য সম্প্রসারিত সুযোগ-সুবিধা সম্পর্কেও আলোচনা করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ, বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নের অগ্রগতি এবং জাইকার প্রকল্প সংশ্লিষ্টদের নিরাপত্তা ও সুরক্ষার গুরুত্ব নিয়েও মতবিনিময় করেন ড. ইউনূস ও তানাকা আকিহিকো।

জনপ্রিয় সংবাদ

কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টোকিওতে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলেন জাইকার প্রেসিডেন্ট

আপডেট সময় ০৯:৪৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫