ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বদলগাছীতে পরিত্যক্ত অবস্থায় ৮৪ প্যাকেট মাংস উদ্ধার

নওগাঁ : বদলগাছী উপজেলার বিষ্ণুপুর গ্রামের সেতুর নিচে পাওয়া যায় ৮৪ প্যাকেট মাংস। ছবি : সিজান সিদ্দিকী

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় সেতুর নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৪ প্যাকেট মাংস উদ্ধার করা হয়েছে। ৮ মে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর গ্রামের সেতুর নিচে থেকে মাংসের প্যাকেটগুলো উদ্ধার করেছে বদলগাছী থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের সেতুর নিচে মাংসের প্যাকেটগুলো পড়ে ছিল। মাংসগুলো পরিত্যক্ত অবস্থায় দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা জব্দ করেন। এ খবর ছড়িয়ে পড়লে একনজর দেখার জন্য স্থানীয়রাসহ বিভিন্ন জায়গা থেকে নারী-পুরুষসহ উৎসুক জনতা ভিড় করেন। তবে সেগুলো কিসের মাংস তা এখনও পরিষ্কার করে বলতে পারছেন কেউ। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মাংসগুলো উদ্ধার করা হয়েছে। তবে ওই প্যাকেটগুলোতে কিসের মাংস তা সঠিকভাবে বলা যাচ্ছে না। পরীক্ষার পর বলা যাবে সেগুলো কিসের মাংস।

বদলগাছীতে পরিত্যক্ত অবস্থায় ৮৪ প্যাকেট মাংস উদ্ধার

আপডেট সময় ০৮:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫