ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

দেওয়ানগঞ্জে হরিণের কস্তুরীসহ আটক ১

দেওয়ানগঞ্জ : হরিণের কস্তুরীসহ আটক আব্দুল মতিন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দেড় কোটি টাকার অধিক মূল্যের হরিণের কস্তুরী ও ভারতীয় পণ্যসহ আব্দুল মতিন ( ৩৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে ৩৫ ব্যাটেলিয়ান বিজিবি বাঘার চর ক্যাম্পের বিজিবি সদস্যরা। ৫ মে সোমবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার সময় তাকে আটক করা হয়।

জানা গেছে, ৫ মে সোমবার সকালে চোরাকারবারী আব্দুল মতিন প্রতিটি ২৫৪ গ্রাম ওজনের ৬ প্যাকেট ভারতীয় হরিণের কস্তুরী, একটি ভারতীয় মোবাইল ফোনসেট, একটি বাংলাদেশী মোবাইল সিম, একটি ভারতীয় মোবাইল চার্জার, একটি ভারতীয় পাওয়ার ব্যাংক, ভারতীয় ব্লুটুথ, একটি ভারতীয় ক্যালসিয়াম ভিটামিন বড়ি, ১০টি ভারতীয় নেশার বড়ি, নয়টি ভারতীয় সেটামল বড়ি, চারটি ভারতীয় মলম, ২৫টি ভারতীয় ক্রিম, আটটি ভারতীয় হেয়ার অয়েল, একটি ইয়ারফোন বহন করছিলেন।বিজিবির বাঘার চর ক্যাম্পের টহল দল উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর সীমান্তের ১০৭৪ /৯ নম্বর পিলারের কাছে দক্ষিণ মাখনেরচর এলাকা থেকে তাকে আটক করে। আব্দুল মতিন কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা নতুন বেপারীপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

তার কাছে থেকে উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ১০০ টাকা। পরে সন্ধ্যায় চোরাচালানির মালামালসহ তাকে দেওয়ানগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় বাঘারচর বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. একলিম হোসেন বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানা ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, আটক আব্দুল মতিনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর ৬ মে মঙ্গলবার দুপুরে তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দেওয়ানগঞ্জে হরিণের কস্তুরীসহ আটক ১

আপডেট সময় ০৯:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫