ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

জামালপুরে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জামালপুর : আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২ মে শুক্রবার বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবি পার্টির জামালপুর জেলা শাখার আহ্বায়ক আইনজীবী মো. ছানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন এবি পার্টির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আইনজীবী এম এ খালেক, প্রকৌশলী নিকসন, এবি পার্টির নেতা আইনজীবী মোজাম্মেল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী আনোয়ার হোসেন, এবি পার্টির পৌর শাখার আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান বুলবুল, এবি পার্টির সদর উপজেলার উপদেষ্টা কামরুল হাসান সজল, সদর উপজেলা মেস্টা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস তালুকদার, আমার বাংলাদেশ যুব পার্টি জেলা শাখার আহ্বায়ক মো. শিহাব ইসলাম, সদস্য সচিব আবু সালে টিপু সুলতান, যুগ্ম সদস্য সচিব সুমাইয়া নওশিন মুক্তা, এবি পার্টির জামালপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মুখলেছুর রহমান মজনু প্রমুখ।

জামালপুর : আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন এবি পার্টির জামালপুর জেলা শাখার আহ্বায়ক ছানোয়ার হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

সভাপতির বক্তব্যে এবি পার্টির জামালপুর জেলা শাখার আহ্বায়ক ছানোয়ার হোসেন বলেন, জুলাই আগস্টে যে সমস্ত সাহসী যুবকেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচারকে বিদায় জানিয়েছে, বাংলাদেশে মানুষের মুক্তির যে প্রত্যাশা ছিল মানুষের সেই কাঙ্ক্ষিত মুক্তি অর্জিত হয়েছে যাদের কারণে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আগামী দিনে এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার। রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এবি পার্টি অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, এবি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মী যদি সঠিকভাবে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করি এবং আমরা যদি ঐকবদ্ধ হই ইনশাআল্লাহ খুব কম সময়ের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবি পার্টি ক্ষুদ্র সময়ের মধ্যে জনগণের মনে ঠাঁই করে নিয়েছে। জনগণের কাছে পরিচিতি লাভ করেছে। জনগণকে যে স্বপ্ন দেখাতে পেরেছে আগামী দিনে এবি পার্টির নেতাকর্মীদের অগাধ পরিশ্রমের মধ্যে দিয়ে সেইটা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ও আলোচনা সভায় এবি পার্টির জেলা ও বিভিন্ন উপজেলার সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

জামালপুরে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ০৯:২৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫