ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নকলায় ২ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

নকলা : নকলায় ২ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও দীপ জন মিত্র। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায়  দোকানে বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার অপরাধে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৮ এপ্রিল সোমবার রাত সাড়ে ৮টার দিকে নকলা পৌর শহরের হল চত্বরে খন্দকার ড্রাগ হাউস ও হাবিব মেডিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র। এ সময় জেলা ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ের ওষুধ পরিদর্শক মো. জাহিদুল ইসলামসহ পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র এ প্রতিবেদককে বলেন, অভিযানে ফার্মেসিতে লাইসেন্স আছে কি না তা খতিয়ে দেখা হয়েছে। এ অভিযানে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ মোতাবেক মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে বিক্রির উদ্দেশ্যে রাখার অপরাধে দুই ফার্মেসির মালিককে ১০ হাজার টাকা করে দুটি মামলায় মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

নকলায় ২ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৯:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫