ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে কৃষকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে আকরাম হোসেন (৫৫) নামের একজন কৃষকের মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ২৭ এপ্রিল রবিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। আকরাম হোসেন উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিণ ধাতুয়াকান্দা গ্রামের বাচ্চু আকন্দের ছেলে।

বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ এপ্রিল শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়েন আকরাম হোসেন। ২৭ এপ্রিল সকালে তিনি দরজা না খুললে বাড়ির লোকজন ঘরের ভেতরে তার মরদেহ দেখতে পান। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক রোগী হওয়ায় বিষপানে আত্মহত্যা করতে পারেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দুপুরে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, কৃষক আকরাম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু বিষপানে হয়েছে কিনা তা ময়নাতদন্তের পর বলা যাবে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বকশীগঞ্জে কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:৪৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫