ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন, ১৪ পরীক্ষার্থী বহিষ্কার

মাদারগঞ্জ : ঘুঘুমারী মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এসএসসি ভোকেশনাল পরীক্ষাকেন্দ্রে নকল ও মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ২৪ এপ্রিল বৃহস্পতিবার ঘুঘুমারী মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা চলাকালীন তাদের বহিষ্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক। তিনি বলেন, নকল ও মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে ঘুঘুমারী মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের ৬ জন, বিনোদটঙ্গী- ধলিরবন্দ মহিষবাথান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৬ জন ও টেংরাকোড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ২ জন পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ভিজিলেন্স টিমের সদস্য ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম এ প্রতিবেদককে জানান, ২৪ এপ্রিল মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা চলাকালে পরিদর্শনে যান তিনি। পরীক্ষা চলাকালীন সময়ে চারজন পরিক্ষার্থীর কাছে স্মার্টফোন এবং ১০ জনের কাছে নকল পাওয়া যায়। পরে কেন্দ্র পরিচালনা কমিটির সিদ্ধান্তে ওই ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

জনপ্রিয় সংবাদ

নাট্যসাধনায় অনন্য: নাট্যকার ও নির্দেশক বীরমুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ফারাজী

পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন, ১৪ পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় ০৮:৪৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫