ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুরের হজযাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

জামালপুর : হযযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছে হাজি ফাউণ্ডেশন। হজে গিয়ে যেসব নিয়মকানুন মেনে চলতে হবে তা এক কর্মশালার মাধ্যমে ৫০০ হজযাত্রীদের সেসব বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। ১৯ এপ্রিল শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জামালপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা হাজি ফাউণ্ডেশনের সভাপতি মো. আব্দুর রেজ্জাক। হজ প্রশিক্ষণ কর্মশালায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ ও জেলা হাজি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম শফিকুল ইসলাম জুলহাস প্রমুখ। কর্মশালায় সঞ্চালকের দায়িত্বে ছিলেন হাজি ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুজ্জামান বিপুল ও যুগ্ম-হজ বিষয়ক সম্পাদক মো. মুফতি ফরিদ উদ্দিন।

দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকের দ্বায়িত্ব পালন করেন শাইখুল হাদিস মাওলানা আমানউল্লাহ কাসেমী, মাওলানা মো. আখতারুজ্জামান সিদ্দিকী, মাওলানা আবুল কাশেম, মুফতি মনিরুল ইসলাম, মুফতি মো. আব্দুল্লাহ।

এ সময় বক্তারা বলেন, আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় হজের নিয়মকানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি আলোকপাত করা হয়। এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমেই হজযাত্রীরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ পালনে সক্ষম হবেন।

জেলার প্রায় ৫০০ জন পুরুষ ও নারী হজযাত্রী দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। ২৯ এপ্রিল থেকে হজযাত্রীদের নিয়ে হাজি ফাউন্ডেশনের প্রথম বিমান ছেড়ে যাবে বলে জানিয়েছেন হাজি ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

জামালপুরের হজযাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫