ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’

বর্ষবরণ : জামালপুরে নারীদের আনন্দ শোভাযাত্রা

জামালপুর : বাংলা নববর্ষবরণ উপলক্ষ্যে তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার আনন্দ শোভাযাত্রা। ছবি : বাংলারচিটিডটকম

‘আমাকে ছাড়া আমার বিষয়ে কোন সিদ্ধান্ত নয়’ এই স্লোগান নিয়ে জামালপুরে বাংলা নববর্ষ উপলক্ষে নারীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল মঙ্গলবার সকালে নারীর এগিয়ে চলার প্রকল্প নারীপক্ষের সহযোগীতায় তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা এই আনন্দ শোভাযাত্রার আয়োজন করে।

১৫ এপ্রিল সকালে জামালপুর শহরের বকুলতলা মোড় থেকে নারীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খানের সভাপতিত্বে উর্মি, খুশবু, সুমি আক্তার, রিনা আক্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, নারীরা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে বহু বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু এখনও নারীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে। ঘরে, বাইরে, কর্মস্থলে নারীরা আজও নিরাপদ নয়। নারীদের পথচলা নির্বিঘ্ন করতে সমাজিক সচেতনতা তৈরি ও সরকারকে বিশেষ ভূমিকা রাখতে হবে।

শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বর্ষবরণ : জামালপুরে নারীদের আনন্দ শোভাযাত্রা

আপডেট সময় ০৬:৩৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫