ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

বকশীগঞ্জে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন

বকশীগঞ্জ : বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নানা আয়োজনে বাঙালির সংস্কৃতি বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সোমবার এ উপলক্ষে নতুন বছরকে স্বাগত জানিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু করে মালিবাগ মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা, এসিল্যান্ড আসমা উল হুসনা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামছুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, পিআইও মোহাম্মদ হাবিবুর রহমান সুমন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে নববর্ষ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নববর্ষ উপলক্ষে এনএম উচ্চ বিদ্যালয় মাঠে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এছাড়াও উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বর্ষবরণ উদযাপন করা হয়।

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

বকশীগঞ্জে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন

আপডেট সময় ০৫:৪৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫