ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বকশীগঞ্জে মাদকাসক্ত যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে মাদকাসক্ত আজমাইন হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ৩১ মার্চ সোমবার ঈদের রাত ১টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার ধুমালীপাড়া গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় তৌফিক হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ৩১ মার্চ রাত ১০ টার দিকে নিজ ঘরে ঘুমানোর জন্য যায় আজমাইন হোসেন। তার বাবা তৌফিক হোসেন স্থানীয় ধুমালীপাড়া মোড় থেকে রাত ১২টার দিকে বাড়িতে ফিরে নিজ ঘরে ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে রাত ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয়রা জানান, আজমাইন দীর্ঘ দিন ধরে মাদকে আসক্ত ছিলেন। এ কারণে তাকে জামালপুর জেলা শহরের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করে রাখা হয়। ঈদের দুই দিন আগে আজমাইনকে বাড়িতে নিয়ে আসেন তার বাবা তৌফিক হোসেন। ধারণা করা হচ্ছে মাদকের টাকা না পেয়ে আত্মহত্যা করেছে আজমাইন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, আজমাইনের মরদেহ উদ্ধার করে ১ এপ্রিল মঙ্গলবার জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা, নাকি আত্মহত্যা।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে মাদকাসক্ত যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:২২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫