ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জামালপুরে এক মাদক কারবারির যাবজ্জীবন কারাদন্ড

জামালপুর : জেলা ও দায়রা জজ আদালত। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে মাদক মামলায় একজন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও অপর একজন আসামিকে খালাস দিয়েছেন আদালত। ১৯ মার্চ বুধবার দুপুরে জামালপুরের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আবুবকর ছিদ্দিক এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, জামালপুর পৌরসভার পিলখানা এলাকায় মো. দেলোয়ার হোসেন দিলদারের বাসা ভাড়া নিয়ে মাদক কারবারি শামছুল হক মাদক ব্যবসা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ২০১৫ সালের ১৮ ডিসেম্বর অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শামছুল হককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তার সহযোগী আব্দুল হালিম পালিয়ে যান।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ২০১৬ সালের ৪ ফেব্রæয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে পাঁচজন সাক্ষীর স্বাক্ষ্যের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে আদালরে রায় ঘোষণা করা হয়। অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি শামছুল হকের উপস্থিতিতে বিচারক মো. আবুবকর ছিদ্দিক যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করেন।

আসামি শামছুল হক জামালপুর পৌরসভার পাথালিয়া এলাকার সালাউদ্দিনের ছেলে। এছাড়াও অপর আসামি শেরপুরের সদর উপজেলার কুলুরচর বেপারীপাড়া গ্রামের চান মাহমুদের ছেলে আব্দুল হালিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি আইনজীবী এ কে এম নাজমুল হুদা এবং আসামি পক্ষ সমর্থন করেন আইনজীবী মো. মনিরুজ্জামান।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

জামালপুরে এক মাদক কারবারির যাবজ্জীবন কারাদন্ড

আপডেট সময় ১০:১০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫