ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত বজ্রপাতে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ দানেও আনন্দ আছে : জামালপুরে ব্যতিক্রমী অনুষ্ঠানে ক্ষুদ্র দাতাদের অভিমত নিষিদ্ধ ইয়াবা বড়ি সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড মেয়েদের ছাতিয়ানতলা, ছেলেদের মাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে : মির্জা ফখরুল পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন : জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী
বিএনপির কর্মসূচিতে হামলা মামলা

মাদারগঞ্জে সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ২

মাদারগঞ্জ : সাবেক পৌর কাউন্সিলর হানিফ আহমেদ ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সবুজ। ছবি: কোলাজ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপির কর্মসূচিতে হামলা মামলায় পৌরসভার সাবেক কাউন্সিলর হানিফ আহমেদ ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ মার্চ সোমবার রাতে মাদারগঞ্জ পৌরসভার চাঁদপুর এলাকা থেকে সাবেক কাউন্সিলর হানিফ আহমেদ এবং ১৮ মার্চ মঙ্গলবার দুপুরে বালিজুড়ী বাজার এলাকা থেকে আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সবুজকে গ্রেপ্তার করা হয়।

হানিফ আহমেদ মাদারগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাকির হোসেন সবুজ চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক।

মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দর আলী এ প্রতিবেদককে বলেন, বিএনপির কর্মসূচিতে হামলা মামলায় হানিফ আহমেদ ও জাকির হোসেন সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার দুপুরে তাদেরকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২২ আগস্ট মাদারগঞ্জ পৌরসভার গাবেরগ্রাম বাজারে বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। ওই হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনার দু’বছর পর ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ আহমেদ ও চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক জাকির হোসেন সবুজকে গ্রেপ্তার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ

বিএনপির কর্মসূচিতে হামলা মামলা

মাদারগঞ্জে সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০৯:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫