ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারপতিদের প্রতি রাষ্ট্রপতির নির্দেশ

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি তাদের সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তিনজন নবনিযুক্ত বিচারপতি ৪ ফেব্রুয়ারি বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

বৈঠকে রাষ্ট্রপতির বক্তব্যকে উদ্ধৃত করে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, ‘জনগণের শেষ আস্থার জায়গা হলো আদালত। দেশবাসীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আদালতের অনেক দায়িত্ব রয়েছে।’

বঙ্গভবনের মুখপাত্র জানান, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতিদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তারা জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করবেন।

নবনিযুক্ত বিচারকরা হলেন- বিচারপতি জিনাত আরা, বিচাপতি আবু বকর সিদ্দিক এবং বিচারপতি মো. নূরুজ্জামান। বিচারপতি জিনাত আরা হলেন সর্বোচ্চ আদালতের দ্বিতীয় নারী বিচারপতি। রাষ্ট্রপতি গত ৮ অক্টোবর সংবিধান অনুসারে তাদেরকে আপিল বিভাগের নিয়োগ দেন।

বৈঠককালে বিচারকরা বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করেন।

এসময় অন্যান্যের মধ্যে বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা সেখানে উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারপতিদের প্রতি রাষ্ট্রপতির নির্দেশ

আপডেট সময় ০৮:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯