ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

এই দেশে কোন আওয়ামী লীগ থাকতে পারবে না : এম. রশিদুজ্জামান মিল্লাত

বকশীগঞ্জ : সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, শেখ হাসিনা মানুষ হত্যাকারী। তাই তার এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। এই দেশে কোন আওয়ামী লীগ থাকতে পারবে না। এখনও আওয়ামী লীগের যারা গ্রেপ্তার হয়নি ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করতে হবে।

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে বকশীগঞ্জ উপজেলার খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠে বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এম. রশিদুজ্জামান মিল্লাত।

তিনি আরও বলেন, যারা আওয়ামী লীগের সময় আন্দোলন সংগ্রাম করেছেন এবং মামলা হামলার শিকার হয়েছেন তাদেরকে দলে আগে প্রাধান্য দেওয়া হবে।

এর আগে সম্মেলন উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এছাড়াও সম্মেলনে এম রশিদুজ্জামান মিল্লাতের পুত্র ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, জামালপুর জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, বকশীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আইনজীবী মো. মোকাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, পৌর বিএনপির সদস্য সচিব আইনজীবী মো. আনিছুজ্জামান গামা, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহাজাহন শাওন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ আলী, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, পৌর যুবদলের আহ্বায়ক শাকিল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীম প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

এই দেশে কোন আওয়ামী লীগ থাকতে পারবে না : এম. রশিদুজ্জামান মিল্লাত

আপডেট সময় ০৯:৩৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫