ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

জামালপুরে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জামালপুর : সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুছ। ছবি : বাংলারচিঠিডটকম

জেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জামালপুরে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সোমবার জামালপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়, জামালপুর কারিগরি ও প্রশিক্ষণ কেন্দ্র ও প্রবাসী কল্যাণ ব্যাংক যৌথভাবে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করে।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক ইকরামুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর কারিগরি ও প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী হারুন আল মামুন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম প্রমুখ।

জামালপুর : সেমিনারে অংশগ্রহণকারী বিদেশ গমনেচ্ছুক নারী-পুরুষ। ছবি : বাংলারচিঠিডটকম

বিদেশ গমনেচ্ছুকদের উদ্দেশ্যে সেমিনারের বক্তারা বলেন, সততা, স্বচ্ছতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে রেমিটেন্সের টাকা বাংলাদেশের উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করছে। বিদেশে গিয়ে সম্মানজনক কাজ করতে হলে দেশে থেকেই কারিগরি দক্ষতা উন্নয়ন, ভাষাজ্ঞান অর্জন এবং তথ্য-প্রযুক্তি বিষয়ে জ্ঞান আহরণ করে যাওয়া উচিৎ। এ ছাড়া কষ্টার্জিত টাকা যাতে বেহাত বা অপচয় না হয় এজন্য নিজের নামে ব্যাংক হিসেবে টাকা জমা রাখতে হবে। বিদেশে যাবার আগে বৈধ পাসপোর্ট, ভিসা, কাজের নিশ্চয়তাসহ প্রবাস জীবনাচরণ সম্পর্কে তথ্য ভাল করে জেনে নিতে হবে। এক্ষেত্রে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় বড় ভূমিকা পালন করে থাকে।

সেমিনারে অংশ নেন বিদেশ গমনেচ্ছুক শতাধিক নারী ও পুরুষ।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

জামালপুরে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫