ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

হতদরিদ্রদের কম্বল দিলেন বকশীগঞ্জের মুক্তিযোদ্ধারা

বকশীগঞ্জ : অসহায়দের হাতে কম্বল তুলে দেন ইউএনও মো. মাসুদ রানা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের নিজস্ব অর্থায়নে ৫ শতাধিক হতদরিদ্র ও বীরমুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বকশীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের সঞ্চালনায় এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা পরিমল সাহা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হামিদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীম, উপজেলা উলামা দলের সভাপতি মওলানা রুহুল আমিন প্রমুখ।

পরে প্রধান অতিথি ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ অসহায়দের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন। বীর মুক্তিযোদ্ধা ও অসহায় পরিবারের সদস্যরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

হতদরিদ্রদের কম্বল দিলেন বকশীগঞ্জের মুক্তিযোদ্ধারা

আপডেট সময় ০৭:৫১:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫