ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আগামী ১৫ ফেব্রুয়ারি দুবাইতে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আইসিসি মেগা ইভেন্টের জন্য ১৩ ফেব্রুয়ারি দেশ ছাড়তে পারে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে গ্রুপ ‘এ’-তে থাকা বাংলাদেশ।

২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, দেশ ছাড়ার আগে খেলোয়াড়দের চার-পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প হবে।

ইতোমধ্যে সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সাথে কাজ শুরু করেছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ কয়েকজন খেলোয়াড়। এখনও যারা বিপিএলে খেলছেন, তারা পরবর্তীতে ক্যাম্পে যোগ দেবেন।

বিপিএল ফাইনালে ফরচুন বরিশাল জায়গা করে নিলেও, ফাইনালের একাদশে শান্তর সুযোগ পাবার সম্ভাবনা খুবই কম। এর আগে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, কম্বিনেশনের কারণে শান্তকে একাদশে সুযোগ দিতে পারছেন না তারা। ব্যাট হাতে ছন্দে নেই শান্ত। এজন্য সালাহউদ্দিনের অধীনে নিজেকে প্রস্তুত করছেন তিনি।

দুবাই রওনা দেওয়ার আগে জাতীয় দলের সব ক্রিকেটার অনুশীলন করবে না। কারণ বিপিএলের মত দীর্ঘ এক টুর্নামেন্টের পর পেসারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

এরই মধ্যে ঢাকায় এসে বিপিএলের বেশ কয়েকটি ম্যাচ দেখেছেন প্রধান কোচ ফিল সিমন্স। আগামী শুক্রবার ঢাকায় আসার কথা রয়েছে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের। কোচিং স্টাফের বাকি সদস্যরা সরাসরি সংযুক্ত আরব আমিরাতে দলের সাথে যোগ দেবেন।

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ

আপডেট সময় ১০:০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫