ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করলেন ট্রাম্প

পূর্ব ঘোষণা অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে প্রথম দিনই বেশি কিছু চমক দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করেছেন তিনি।

স্থানীয় সময় ২০ জানুয়ারি সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে এ সম্পর্কিত এক নির্বাহী আদেশে সই করেন তিনি।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে ২১ জানুয়ারি মঙ্গলবার এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে বা শিক্ষা-পর্যটনসহ সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দিলে সেই সন্তান মার্কিন নাগরিকত্ব পাবে না। তবে বাবা-মায়ের কেউ আমেরিকান নাগরিক হলে সন্তান জন্মের পরই মার্কিন নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে।

প্রেসিডেন্ট ট্রাম্প আদেশে সই করার সময় স্বীকার করেন যে, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার যেহেতু দেশের সংবিধানে নিশ্চিত করা আছে, তার এই আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

তিনি বলেন, তার বিশ্বাস এই বিধান বদলানোর জন্য ভালো আইনগত যুক্তি আছে।

একই দিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ৭৮টি নির্বাহী আদেশও বাতিল করে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িতদের সাধারণ ক্ষমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসা, পশ্চিম সীমান্তে জরুরি অবস্থা জারি ঘোষণাসহ একাধিক নির্বাহী আদেশে সই করেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করলেন ট্রাম্প

আপডেট সময় ০৯:১৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫