ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

বকশীগঞ্জে ড্রেজার মেশিন গুড়িয়ে দিলেন এসিল্যান্ড

বকশীগঞ্জ : অবৈধভাবে বালু তোলার ড্রেজার মেশিন গুড়িয়ে দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে সরকারি বিল থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়েছে প্রশাসন। বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া সিংগিডোবা বিলে অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, কয়েকদিন ধরে আলীরপাড়া সিংগিডোবা বিলে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে একটি চক্র বালু তুলে আসছে। এতে করে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়াসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় ড্রেজার মালিক না থাকায় যাবতীয় যন্ত্রাংশ ভেঙে দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এ প্রতিবেদককে বলেন, অবৈধভাবে বালু  তোলা বন্ধে ও ড্রেজার মেশিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এরকম  অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বকশীগঞ্জে ড্রেজার মেশিন গুড়িয়ে দিলেন এসিল্যান্ড

আপডেট সময় ০৭:০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫