ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

সবার উচিত প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করা : জেলা প্রশাসক হাছিনা বেগম

মাদারগঞ্জ : প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম বলেছেন, প্রতিবন্ধীরা আর সমাজের বোঝা নয়। লেখাপড়া করে তারাও সমাজের উঁচু স্থানে অধিষ্ঠিত হচ্ছে। অন্তবর্তীকালীন সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করছে। আমাদের সবার উচিত যার যার অবস্থান থেকে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করা।

জেলা প্রশাসক হাছিনা বেগম ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রের দুই শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদারগঞ্জ : প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালাপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম, মাদারগঞ্জ গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা মোছা. মিনি বেগম ও পরিচালক ছানাউল হক সোহাগ প্রমুখ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক, প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক হাছিনা বেগম প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে একটি করে কম্বল তুলে দেন।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সবার উচিত প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করা : জেলা প্রশাসক হাছিনা বেগম

আপডেট সময় ০৩:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫