ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী দেওয়ানগঞ্জে ভিজিএফ চাল বিতরণ শুরু

জামালপুরের বামুনপাড়ায় উদয়ন ক্লাব নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন-সিক্স শুরু

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. সৈয়দ রফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে তারুণ্যের অগ্রযাত্রা- এই অঙ্গীকার বাস্তবায়নে জামালপুর পৌর শহরের বামুনপাড়ায় উদয়ন ক্লাব নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন-সিক্স শুরু হয়েছে। এই টুর্নামেন্টের আয়োজন করেছে স্থানীয় উদয়ন ক্লাব। ২০ ডিসেম্বর শুক্রবার রাত ৯টায় উদয়ন ক্লাব সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জামালপুরের পুলিশ সুপার মো. সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উদয়ন ক্লাবের উপদেষ্টা ও বাংলারচিঠিডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম। উদয়ন ক্লাবের সভাপতি মেহেদী হাসান নাইমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান এডহক কমিটির সদস্য অধ্যাপক মো. আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক-সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আইনজীবী নিশান মাহমুদ ও মুখ্য সমন্বয়ক নবিন মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতীকী ব্যাটিং করে উদয়ন নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন এবং ক্রিকেটারদের সাথে কুশল বিনিময় করেন পুলিশ সুপার মো. সৈয়দ রফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

এর আগে অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উদয়ন ক্লাবের সদস্যরা। এছাড়াও জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক অনুষ্ঠানে আগাম উপস্থিত হয়ে বেশ কয়েকটি গান গেয়ে গোটা আয়োজনকে জমিয়ে তুলেন।

পরে মাঠে প্রতীকী ব্যাটিং করে টুর্নামেন্টের উদ্বোধন এবং দুই টিমের ক্রিকেটারদের সাথে কুশল বিনিময় করেন প্রধান অতিথি পুলিশ সুপার মো. সৈয়দ রফিকুল ইসলাম। এছাড়াও উদয়ন ক্লাব ও কমিউনিটি পুলিশিং কার্যালয়ও পরির্দশন করেন তিনি। এ সময় জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে লড়ে গেটপাড়ের টিম জিপি ও নয়াপাড়ার ইউনাইটেড ক্লাব। ছবি : মোস্তফা মনজু

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় নয়াপাড়া পাঁচ রাস্তা মোড়ের ইউনাইটে ক্লাব ও টিম গেটপাড় দল। প্রতি টিমে সাতজন করে ক্রিকেটার এবং মাত্র ৬ ওভারে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। টচে জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে গেটপাড়ের টিম জিপি ৫২ রান সংগ্রহ করে। ৫৩ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে নয়াপাড়ার ইউনাইটেড ক্লাব ম্যাচ জিতেছে।

ম্যাচে আম্পায়ের দায়িত্ব পালন করেন নিখিল শেখ ও সজিব মিয়া। স্কোরারের দায়িত্ব পালন করেন রাকিব হাসান। উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক জুলকার নাইন রিমনের নেতৃত্বে ম্যাচ পরিচালনায় সহযোগিতা করেন হানিফ, মিলন, মনোয়ার আনন্দ, মারুফ, আরমান, সুয়াদ ও হিমেল প্রমুখ।

উদয়ন ক্লাবের সভাপতি মেহেদী হাসান নাইম বাংলারচিঠিডটকমকে বলেন, জামালপুর শহরের ১৬টি টিম এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আরও কয়েকটি টিম যুক্ত হওয়ার কথা রয়েছে। ২১ ডিসেম্বর রাতে রয়েছে দুটি ম্যাচ। সন্ধ্যা সাড়ে ৬টায় বন্ধন কল্যাণ সংস্থা বনাম কলাবাগান স্পোর্টিং ক্লাব লড়বে। রাত ৮টায় আর এম সলুশন বনাম ডিজে আইশা মুসলিমাবাদের ম্যাচ।

জনপ্রিয় সংবাদ

পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার

জামালপুরের বামুনপাড়ায় উদয়ন ক্লাব নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন-সিক্স শুরু

আপডেট সময় ০৩:২৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪