ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

দেওয়ানগঞ্জে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অতিথি নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ১১টার দিকে কৃষকদলের পৌর শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন মুক্তিযোদ্ধা সংসদের সামনে এসে শেষ হয়।

এরপর পৌর কৃষকদলের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রসিদ সাদা।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মনজুরুল হক মনজু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র, এ কে এম মুছা, মো. মাসুদ হাবিব পলিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মনজু হোসেন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ১ নম্বর আহ্বায়ক আলাউদ্দিন আল মামুন, পৌর যুবদলের আহ্বায়ক আলতাব হোসেন, পৌর যুব দলের ১ নম্বর আহ্বায়ক ফারুক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন আনোয়ার সচিব, পৌর ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব মন্ডল, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান সানি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন দেশে নির্বাচিত গণতান্ত্রিক সরকার নেই। আওয়ামী লীগ দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল। তারা ক্ষমতায় থেকে সব সেক্টরে দুর্নীতি করেছে। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি কাজ করে যাচ্ছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচন দাবি করেন।

এর আগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ ডিসেম্বর রাতে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দেওয়ানগঞ্জে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ০৬:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪