ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জামালপুরে ভ্যাট সপ্তাহে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

সভায় বক্তব্য রাখেন দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন।ছবি: বাংলারচিঠিডটকম

‘ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে’ এই প্রতিপাদ্যে ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উপলক্ষে করদাতাদের নিয়ে সেমিনার ও আলোচনা সভা করেছে জামালপুর কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের শফি মিয়ার বাজারে জেলা কার্যালয়ে এ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট রাজস্ব কর্মকর্তা সঞ্চয় কুমার দাস, সহকারী রাজস্ব কর্মকর্তা মামুনুর রশিদ, জামালপুর সদর ভ্যাট-২ এর রাজস্ব কর্মকর্তা শাহ আলম সরকার, জামালপুর বিসিক শিল্প নগরীর হিউমার্স কনজুমার মো. মনিরুজ্জামান, করদাতা সাইদুর রহমান, করদাতা রুবেল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে আমাদের সবাইকে বেশি বেশি ভ্যাট দেওয়া দরকার। ভ্যাটের মাধ্যমেই সরকার সিংহভাগ রাজস্ব পায়। এতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় দেশ। ভ্যাট বৃদ্ধি করার আগে করদাতাদের অবগত করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর কাস্টমস্ এক্সাইজ ভ্যাট সার্কেল-১ সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

জামালপুরে ভ্যাট সপ্তাহে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪