ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জামালপুরে বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন

জেলবন্দি বিডিআরদের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবিতে জামালপুরে মানববন্ধন। ছবি: বাংলারচিঠিডটকম

রাজধানী ঢাকার পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, নিরপরাধ জেলবন্দি বিডিআরদের মুক্তি ও চাকরিচ্যুত সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ জামালপুর। ২৭ নভেম্বর বুধবার সকালে শহরের ফৌজদারি মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাবেক সিপাহি মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলবন্দি মোশাররফের মা মিলন নাহার, বোন শিলা আক্তার, জেলবন্দি জিয়ার মেয়ে জেনিফা ইয়াসমিন জেমী, বিডিআরের সাবেক হাবিলদার আক্তারুজ্জামান, সাবেক নায়েক আলাউদ্দিন, সাবেক ল্যান্স নায়েক আমিনুল ইসলাম, ল্যান্স নায়েক মোশাররফ হোসেন, সাবেক সিপাহি মোতালেব হোসেন, ফরহাদ হোসেন, এরশাদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ড তৎকালীন সরকারের সুপরিকল্পিত ষড়যন্ত্রের একটি ঘটনা। ওই ঘটনায় আমরা ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন দেশপ্রেমিককে হারিয়েছি। প্রহসনের বিচারের মাধ্যমে এখনো সহস্রাধিক নিরাপরাধ বিডিআর সদস্যদেরকে জেলবন্দি করে রাখা হয়েছে। এমনকি ১৮ হাজারেরও বেশি বিডিআর সদস্যদেরকে জেল-জরিমানাসহ চাকরিচ্যুত করা হয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে ভুক্তভোগী আমরা বিডিআর সদস্যরা ও পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়ে সমাজে অবহেলা, অবজ্ঞা ও বঞ্চনার শিকার হয়ে বসবাস করছি। তাই বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমরা মজলুম। আমাদের প্রতি অন্যায় এবং অবিচার করা হয়েছে। হাজার হাজার বিডিআর সদস্য ও তার পরিবারগুলোকে মানবেতর জীবনযাপনের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের প্রহসনের বিচারে নির্দোষ বিডিআর ভাইদেরকে এখনও জেলে আটক করে রাখা হয়েছে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করুন এবং নিরপরাধ ভাইদেরকে অনতিবিলম্বে জেল হতে মুক্তি দিন।

বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলন সমর্থিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের হারানো সম্মান ফিরে পেতে করজোড়ে আবেদন জানান। একই সঙ্গে বিডিআরদের পরিবারের প্রতি মানবিক হওয়াসহ চাকরিতে পুর্নবহালের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে জামালপুর বিডিআর কল্যাণ পরিষদ এর সকল চাকরিচ্যুত বিডিআর সদস্যগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

জামালপুরে বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন

আপডেট সময় ০৬:১৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪