শেরপুরের নকলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নানা কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, অসহায় ও বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, দোয়া মাহফিল ও আলোচনা সভা।
২৭ অক্টোবর রবিবার সকালে উপজেলা বিএনপি প্রধান কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। পরে আলোচনা সভা, দোয়া ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এদিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা ও শহর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শফিউল আলম লাভলু : নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম 



















