ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

উত্তর ইসরাইলে রকেট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুল্লাহর

হিজবুল্লাহ ১৯ অক্টোবর শনিবার হাইফা শহরের কাছে একটি সামরিক ঘাঁটিসহ উত্তর ইসরাইলে রকেট নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ্র উদ্ধিৃতি দিয়ে লেবানন থেকে এএফপিকে একথা জানায়।

২৩শে সেপ্টেম্বর শুরু হওয়া যুদ্ধে ইসরাইলের ওপর কয়েক সপ্তাহের হামলা জোরদার করার অঙ্গীকার হিসেবে হিজবুল্লাহ হাইফার পূর্বে একটি সামরিক ঘাঁটিতে উন্নত রকেটের ‘বড় সালভো’ আঘাত হেনেছে। এর আগে এক বিবৃতিতে, ইরান-সমর্থিত গোষ্ঠী বলেছিল, তারা হাইফা শহরের উত্তরে একটি অঞ্চলকে লক্ষ্যবস্তু করে রকেট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

জরুরী পরিষেবা প্রদানকারী ম্যাগেন ডেভিড অ্যাডম’র একজন মুখপাত্র বলেছেন, হাইফা জেলার কিরিয়াত আতা’য় পাঁচজন আহত হয়েছে। তবে তাদের বেশিরভাগই আহত হয়েছে ছুরির আঘাতের কারণে।

এএফপি ফুটেজ দেখিয়েছে, রকেট হামলায় একটি তিনতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিরিয়াত আতা’য় দু’টি গাড়ি ভস্মিভুত হয়েছে। অগ্নিনির্বাপক দল এবং অ্যাম্বুলেন্স ওই এলাকায় পাঠানো হয়েছে।

হাইফা হামলার ঘটনার উল্লেখ করে ইসরাইল জানিয়েছে, শনিবার মধ্য ইসরাইলি শহর সিজারিয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ড্রোন হামলার সময় ইসরাইলের প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী সিজারিয়ায় ছিলেন না এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তর ইসরাইলে রকেট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুল্লাহর

আপডেট সময় ০৯:০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪