ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

জয়খরা কাটিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সবশেষ ২০১৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর থেকে জয়হীন ছিল টাইগ্রেসরা। অবশেষে জয় খরা কাঁটালো নিগার সুলতানা জ্যোতির দল। এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ।

স্বল্প পুঁজি নিয়েও স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ৩ অক্টোবর বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের শারজায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি।

ভালো শুরুর পরও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করেছে টাইগ্রেসরা। সাথী রানী ৩২ বলে ২৯ ও সুবহানা মোস্তারি ৩৮ বলে ৩৬ ও জ্যোতি ১৮ বলে ১৮ রান করেন।স্কটল্যান্ডের পক্ষে ক্যাথরিন ফ্রেজার নেন ৩টি উইকেট।

১২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্কটল্যান্ডের। দলীয় ৩১ রানে জোড়া উইকেট হারায় তারা। সাসকিয়া হরলি ১২ বলে ৮ ও অধিনায়ক ক্যাথরিন ব্রাইস ১১ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর আইলসা লিস্টারকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন সারাহ ব্রাইস। তবে ৩৯ রানের মধ্যে স্কটল্যান্ডের আরও ৩ উইকেট তুলে নিয়ে মিডল অর্ডারে ধস নামান টাইগ্রেস বোলাররা।

একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন সারাহ। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন লোরনা জ্যাক ব্রাউন। দলীয় ৮৮ রানে ১৩ বলে ৯ রান করে আউট হন তিনি।

এরপর বলে সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ হন স্কটল্যান্ডের ব্যাটাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা। ৫২ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন সারাহ। বাংলাদেশের পক্ষে রিতু মনি নেন সর্বোচ্চ ২টি উইকেট।সূত্র:ইত্তেফাক।

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

জয়খরা কাটিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

আপডেট সময় ০৭:১৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪