ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

জামালপুরে হিজড়া জনগোষ্ঠীর সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরে তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীর সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের ফেরিঘাট এলাকায় একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ জনসংখ্যার উপর প্রশাসন, রাজনৈতিক নেতা ও সামাজিক ব্যক্তিদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল।

জামালপুর সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী ও জাতীয় জয়িতা আরিফা ইয়াসমিন ময়ূরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুবা ইসলাম, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ফজলে এলাহী মাকাম, সদর উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, সদর উপজেলা যুব উন্নয়নের হিসাবরক্ষক রেজাউল করিম, বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর রহমান, ব্র্যাক প্রতিনিধি কাকলি আক্তার, সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী জিল্লুর রহমান শান্ত, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ জোনাকি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীর মানোন্নয়নে কাজ করতে হবে। তাহলে সমাজে তারা বোঝা হয়ে থাকবেনা। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সকলকে পর্যায়ক্রমে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণ নিয়ে তারা কর্মজীবনে সফলতা অর্জন করবে বলে আমরা মনে করি।

তারা আরও বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়। সরকার পতনের পর একশ্রেণির লোকজন হিজড়া জনগোষ্ঠীর উপর হামলা চালায় এবং তাদের বাড়িঘরে লুটতরাজ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা।

সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সার্বিক তথ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার ফিন্যান্স এন্ড এডমিন অফিসার তরিকুল ইসলাম।

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

জামালপুরে হিজড়া জনগোষ্ঠীর সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪