ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার নকলায় বাসের ধাক্কায় মাহিন্দ্র চালক নিহত, আহত সিএনজি যাত্রী রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড

ফ্রান্সে নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ

বাংলারচিঠিডটকম ডেস্ক:

এক লাখের বেশি বামপন্থী বিক্ষোভকারী ৭ সেপ্টেম্বর শনিবার ফ্রান্স জুড়ে সমাবেশ করেছে। মধ্য-ডান মিশেল বার্নিয়ারকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার প্রতিবাদে এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁনের ‘ক্ষমতা কুক্ষিগত’ করার নিন্দা জানাতে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, প্যারিসে ২৬ হাজার সহ দেশব্যাপী ১ লাখ ১০ হাজার লোক রাস্তায় নেমেছিল, তবে একজন নেতৃস্থানীয় বামপন্থী নেতা দাবি করেছেন, ফ্রান্স জুড়ে ৩ লাখ লোক বিক্ষোভে যোগ দিয়েছেন।

পশ্চিমে ন্যান্টেস, দক্ষিণে নিস এবং মার্সেই এবং পূর্বে স্ট্রাসবুর্গ সহ ফ্রান্সের বিভিন্ন শহরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ম্যাক্রোঁ বৃহস্পতিবার ৭৩ বছর বয়সী প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বার্নিয়ারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন, বার্নিয়ার ইউরোপীয় ইউনিয়নের ব্রেক্সিট আলোচক হিসাবে কাজ করেছিলেন।

জুন-জুলাইয়ের নির্বাচনের পরে সামগ্রিক সংখ্যাগরিষ্ঠতার ঘাটতি সত্ত্বেও বামপন্থী জোট ফ্রান্সের বৃহত্তম রাজনৈতিক ব্লক হিসাবে আবির্ভূত হয়, এই জোট ম্যাক্রোঁর বার্নিয়ারের নিয়োগের নিন্দা জানিয়েছে।

জোট চেয়েছিল ৩৭ বছর বয়সী অর্থনীতিবিদ লুসি ক্যাসেটস প্রধানমন্ত্রী হোক। কিন্তু ম্যাক্রোঁ সেই ধারণা বাতিল করেন, এই যুক্তি দিয়ে যে তিনি ঝুলন্ত সংসদে আস্থা ভোটে টিকে থাকতে পারবেন না।

শনিবার, অনেক বিক্ষোভকারী ম্যাক্রোঁর (৪৬) উপর তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং কেউ কেউ তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

ফ্রান্সে নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ

আপডেট সময় ০৬:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪