ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাহাদুরাবাদে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ​ বকশীগঞ্জ সীমান্তের শূন্যরেখা থেকে আটক সেই ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর সরিষাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার শেরপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা জামালপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে অপরাধমুক্ত সমাজ গঠনে শোভাযাত্রা, কমিউনিটি সমাবেশ মাদারগঞ্জে এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে অপহরণ, গ্রেপ্তার ৬

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডা. মুরাদ হাসানে

ডা. মুরাদ হাসান

বাংলারচিঠিডটকম ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় নারায়ণগঞ্জে দায়ের করা মানহানি মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিতর্কিত সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

২০ আগস্ট মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউসার আলম এই পরোয়ানা জারির আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।

মামলার বাদী ও আইনজীবী এ কে এম ওমর ফারুক নয়ন বলেন, ২০২২ সালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলাম। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে একটি সাক্ষাৎকারে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেছিলেন। সেই মামলাটি আদালত আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছিলেন।

তিনি আরও বলেন, ডিবি পুলিশ আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। আদালত শুনানিতে সন্তুষ্ট হয়ে ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। দ্রুত সময়ের মধ্যেই তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।সূত্র:দৈনিক-কালবেলা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট সময় ০৪:২৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪