ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সংগঠন সুসংগঠিত করতে ইসলামপুর আওয়ামী লীগের বর্ধিত সভা

বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

দলের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ৬ জুলাই শনিবার বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। তিনি আগামীতে দলকে সুসংগঠিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল সভায় সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালামের সঞ্চালনায় এতে সহসভাপতি মজিবুর রহমান শাহজাহান, অধ্যক্ষ জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, আব্দুর রাজ্জাক লাল মিয়া, যুগ্মসাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারী, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক আকন্দ, খলিলুর রহমান, সরদার জাকিউল হক প্রমুখ বক্তব্য রাখেন।

এতে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

সংগঠন সুসংগঠিত করতে ইসলামপুর আওয়ামী লীগের বর্ধিত সভা

আপডেট সময় ১২:০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪