ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ৩০ মে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত। বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র ফকরুজ্জামান মতিন।

এসময় আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আসমা লাবনী, জুনিয়র কনসালটেন্ট (ডেন্টিস্ট) ডা. নুজহাত আফরিন, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা, পরিসংখ্যানবিদ আব্বাস আলী, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, স্যানিটারি ইন্সপেক্টর মোস্তফা কামাল টিটন, উপজেলা ইপিআই কর্মকর্তা রমজান আলী, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মওলানা এনায়েত উল্লাহ, সাংবাদিক মনিরুজ্জামান লিমন, হাসানুজ্জামান সজিবসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে ১ জুন দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সারাদেশের ন্যায় বকশীগঞ্জ উপজেলার ১৬৯টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৩২ হাজার শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২৫ হাজার শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

আরও পড়তে পারেন : মৃত্যুঝুঁকি কমাতে ১ জুন জামালপুরে ৩৩৬৮১৫ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

বকশীগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

আপডেট সময় ০৫:৫৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪