ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে মোবাইল ফোন উদ্ধার করে বুঝিয়ে দিল পুলিশ

চুরি হওয়া মোবাইল ফোন হাতে পেলেন ভুক্তভোগীরা। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা চুরি হওয়া বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ২৭ মে দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান।

পুলিশ জানায়, সরিষাবাড়ী থানার বিভিন্ন এলাকা থেকে নয়জনের মোবাইল ফোন হারিয়ে যায়। এ ঘটনায় মোবাইল মালিকরা থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর থেকে পুলিশ তাদের প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয়টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেন।

মোবাইল হাতে পেয়ে মালিকরা জানান, পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে অনেক আনন্দিত তারা। সরিষাবাড়ী থানা পুলিশের কার্যক্রম অনেক ভালো। কোন অর্থ খরচ না করেই হারিয়ে যাওয়া ফোন আমরা ফেরত পেয়েছি বলে জানান তারা।

সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, সাধারণ ডায়েরির পর পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করেছে। এরপর মোবাইল ফোন মালিকদের ডেকে তাদের কাছে হস্তান্তর করা হয়।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

সরিষাবাড়ীতে মোবাইল ফোন উদ্ধার করে বুঝিয়ে দিল পুলিশ

আপডেট সময় ০৫:৩৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪